Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
December 17, 2025 5:53 pm

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

“সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে”, বলেন তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

রবিউল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার অন্তত দু’জন প্রতিবেশী বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো রবিউলও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তার বাড়িতে যাতায়াত শুরু করেন।”

এদিকে, বুধবার বিকেলে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পথ আটকান ছাত্র-জনতা। তারা উপদেষ্টার কাছে ওসমান পরিবারের সহযোগী ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি জানান।

ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দেন। এই নির্দেশনার মাত্র তিন ঘন্টা পরই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবর আসে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসের ভাষণে কঠোর বার্তা প্রধান উপদেষ্টার!

ডেমরায় ইয়ুথ কাউন্সিলের টেকসই উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

ড্রোনে হবে ডিজিটাল জমি জরিপ: ডিসি রায়হান কবির

বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণ

নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

error: Content is protected !!