Saturday , 15 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তাজু তমি কার আওয়ামীলীগের নাকি বিএনপির?

প্রতিবেদক
AlorDhara24
March 15, 2025 9:49 am

বিএনপির নাম ভাংগিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হাইওয়ের পাশ্বে ১১ শতাংশের উপর নির্মিত একটি মাকের্ট দখল করার অভিযোগ উঠেছে বিএনপিতে অনুপ্রবেশকারী তাজু (৪৫) বিরুদ্ধে।

একটি অভিযোগ সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে আওয়ামীলীগ ক্ষ্যাত নয়া বিএনপি তাজু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মাকের্ট দখল করার পায়তারা করে আসছে। এছাড়া তাজুর বিরূদ্ধে চাদাবাজী, জমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রন, মাদক ব্যবসা ও শেল্টার দেয়ার সহ জুট সেন্ডিকেট নিয়ে প্রভাব প্রয়োগ করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তাজু সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত জিলানীর ছেলে। বিগত ১৭ বছর আওয়ামীলীগের নেতা পরিচয়দানকারী এই তাজু ৫ আগষ্টের পর হটাৎ করেই বনে গেছেন বিএনপি নেতা। যেখানে সেখানে এখন পরিচয় দিয়ে বেড়াচ্ছে বিএনপির। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতির ভাগিনা খ্যাত মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নাম ব্যবহার করেই চালাচ্ছে নানা ধরনের অপকর্ম। এতে আতংক বিরাজ করছে এলাকায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার কয়েক বাসীন্দা জানান, ৫ আগষ্টের আগেও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল রিপনের ঘনিষ্ঠভাজন হিসেবে বেশ পরিচিত ছিলো এই তাজু। বিগত সময়ে এই তাজুর জন্য আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে পারতাম না। মাদক, কিশোর গ্যাং, চাদাঁবাজী সহ বিভিন্ন অপকর্মের মুল হোতা ছিলো এই তাজু। চাদাঁ না দিলেই অত্যাচার করত। কদমতলী সহ বিভিন্ন এলাকার অবৈধ গ্যাসের সিন্ডিকেট, টাকার বিনিময়ে নতুন গ্যাস সংযোগ করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। আর অবৈধ গ্যাস সংযোগের বিশ্বস্তভাজন তারই ভাই জহির। দুই ভাইয়ের সিন্ডিকেটে অতিষ্ঠ হয়ে ছিলো এলাকাবাসী।

বিএনপির অনেক নেতাকর্মীরা জানান, ৫ আগস্টের পর থেকেই বিএনপিতে অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু কতিপয় নেতা টাকার বিনিময়ে এই আওয়ামীলীগের দোসরদের দলে টেনে বিএনপির নাম নষ্ট করছে। তাজু কিভাবে আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছে সেটা তাকে যারা শেল্টার দিচ্ছে তারাই ভালো বলতে পারবে। আওয়ামীলীগের সময় অবৈধ ভাবে কামানো অর্থ ব্যয় করেই এখন শুধু তাজু নয় আমাদের এই ওয়ার্ডের অনেকেই চেষ্ঠা করছে বিএনপি নেতা সাগরের হাতে বায়াত গ্রহণ করতে। তার মধ্যে এগিয়ে গেছে তাজু।

মাকের্টের এক দোকানদার বলেন, আমরা এই মাকের্টে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছি। আওয়ামীলীগের আমলেও তাজু মাকের্ট দখল করতে আসছিলো। কিন্তু দখল করতে পারে নাই। এখন বিএনপি নেতা সাগরের সাথে যোগ দিয়েই আবার দখল করতে আসছে।

তাজুর ব্যাপারে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরকে মুটোফোনে কল করলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী তাজুকে একাধিক বার ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করেন মমতাজ উদ্দিন মন্তু

সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন

আকাশ প্রধানের আয়োজনে ৮ নং ওয়ার্ডে গণমিলন মেলা অনুষ্ঠিত |

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি: নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

৪০ লাখ মানুষের নারায়ণগঞ্জ বঞ্চিত কেন, প্রশ্ন জামায়াত আমিরের

ইসলামী ছাত্র মজলিস না’গঞ্জ মহানগরের ইফতার বিতরণ

দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

জনসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন

error: Content is protected !!