Wednesday , 26 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2025 11:16 am

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সরকারি সুবিধা দেওয়ার জন্য যে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে হয়েছে, তা ভেঙে দুটি শ্রেণি করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানের আহতরা।

বুধবার (২৬ ফেরুয়ারি) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে তারা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সমবেত হন।

বিকেল পর্যন্ত আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কেই অবস্থান করছিলেন।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন।

তবে সড়কের দুই দিক থেকেই যান চলাচল স্বাভাবিক আছে।

 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারীরা জানিয়েছেন, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে, সেটি সংশোধন করতে হবে।

একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

 

সম্প্রতি জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের ‘এ’, ‘বি’ ও ‘সি’— এই তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সুবিধা দেওয়ার কথা জানানো হয়।

 

অভ্যুত্থানের আহত আন্দোলনকারীদের দাবি তাদের ক্যাটাগরি দুটি করতে হবে। ‘সি’ ক্যাটাগরি ভেঙে দিয়ে ‘এ’ আর ‘বি’ ক্যাটাগরি তাদের সুযোগ সুবিধা দিতে হবে। যারা হাত, পা, চোখ হারিয়েছেন, যারা কাজকর্মে অক্ষম হয়ে পড়েছেন, তাদের ‘এ’ ক্যাটাগরিতে আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারী একজন আহত বলেন, সরকার ‘এ’ ক্যাটাগরির জন্য মাসিক ২০ হাজার টাকার সম্মানি ভাতার ঘোষণা দিয়েছে। এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে জানিয়েছে। আমরা এককালীন টাকা আরও বাড়ানোর দাবি জানিয়েছি। ‘বি’ ক্যাটাগরির এককালীন টাকা বাড়ানোর জন্য বিবেচনা করারও দাবি জানিয়েছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাঃগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর মারা গেল ছোট্ট আয়শা

error: Content is protected !!