Friday , 3 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2025 9:12 am

শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে সরকার ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে ৮ বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪ টি জেলায় শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কম্বল যথাযথ বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা টাকায় কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধিবিধান যথাযথ পালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী অফিসারদের ইতোমধ্যে জরুরিভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ করেছেন।

কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোহরাওয়ার্দীর মঞ্চে ইলিয়াস কাঞ্চন

আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরের উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

চাঁদাবাজির প্রতিবাদে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

error: Content is protected !!