Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
AlorDhara24
May 23, 2026 11:57 am

রূপগঞ্জে জমি ক্রয় করে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তা বিপাকে জমি বেদখলের চেষ্টা

রূপগঞ্জ  প্রতিবেদকঃ রূপগঞ্জে জমি ক্রয় করে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তা বিপাকে জমি বেদখলের চেষ্টা ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ক্রয় করে ৩৮ জন সাবেক সেনা ও নৌ বাহিনীর কর্মকর্তা বিপাকে পড়েছেন। জমির মালিকানা কাগজপত্র সঠিক থাকলেও একটি পক্ষ হয়ে সন্ত্রাসীরা একের পর এক হত্যার হুমকি দিয়ে আসছে। ওই জমিটি সন্ত্রাসীরা বেদখলের চেষ্টা চালিয়ে আসছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীরা রূপগঞ্জ উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমি গ্রহীতা সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা ও নৌ বাহিনীর সাবেক পেটি অফিসার সৈয়দ রওশন আলী, জমিদাতা কাঁচা সোনা, লতা সরকার, মতিলাল সরকার, নিখিল সরকারসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা ও নৌ বাহিনীর সাবেক পেটি অফিসার সৈয়দ রওশন আলী অভিযোগ করে জানান, তারাসহ ৩৮ জন সেনা ও নৌ বাহিনীর কর্মকর্তা অবসরে যাওয়ার পর শেষ সম্বল টুকু দিয়ে রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া মৌজার এসএ দাগ নং ১২১,১২২,১২৩ ও আরএস দাগ নং ১৪০, ১৪১ ও ১৪২ নং দাগে রেকর্ডিডিও মালিকদের ওয়ারিশদের কাছ থেকে হিস্যা অনুযায়ী, দখল এবং নামজারি খাজনাসহ সকল কাগজপত্র সঠিক দেখে ১৬ শতাংশ ৮০ পয়েন্ট জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর ওই জমিতে বালু ফেলে ঘর নির্মাণ করেন তারা।
বেশ কয়েকদিন ধরে জমিটি দখলে নেয়ার জন্য প্রতিপক্ষ পবিত্র সরকারদের পক্ষ হয়ে স্থানীয় সন্ত্রাসীরা ঘরটি ভেঙে ফেলে ।

প্রতিবাদ করায় তাদেরকে জমিতে গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। হুমকির পর রুপগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও করেন। এছাড়া বিজ্ঞ আদালতে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীদের দিয়ে নৌ এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ অবহিত রয়েছেন।

তাং ২২/০৫/২০২৬ ইং
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘নজরুলের সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ -প্রধানমন্ত্রী তারেক রহমান

জিমখানা কলোনীতে নারী আলোকে মারধর, বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

আগে স্থানীয় নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ

এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে নাঃ ডিসি জাহিদ

নাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা কমিটি

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

লঞ্চে অতিরিক্ত যাত্রী, ৬০ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!