Wednesday , 16 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রতিবেদক
AlorDhara24
April 16, 2025 7:17 am

রাজধানীর হাতিরঝিলের পেয়ারাবাগে সৎ মেয়েকে ধর্ষণের ঘটনার দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা আনোয়ার হোসেনকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আনোয়ার নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখলা ইউনিয়নের পূর্ব সোনাখালীর মৃত হোসেনের ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু) ও অ্যাডভোকেট ফাহাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগী ওই নারীর মা রাজধানীর হাতিরঝিল এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। বাদীর প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদ হলে দুই সন্তানসহ আসামি আনোয়ার তাকে বিয়ে করেন। ২০২২ সালের ৪ আগস্ট মামলার বাদীর দ্বিতীয় স্বামীর নিকট প্রথম পক্ষের ১৪ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে বাইরে যান। এদিন ভুক্তভোগী মেয়ের গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে আসামি আনোয়ার। ঘটনার দিন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন এ আসামি ভুক্তভোগী মেয়েকে ১০ থেকে ১২ বার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সে বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১ এপ্রিল সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ একই বছরের ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

এআই ব্যবস্থাগুলো পরিশ্রম কমিয়ে দিলেও এটি পরিবেশবান্ধব নয়

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

শীতে সুস্থ থাকতে পাতে রাখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

error: Content is protected !!