Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
July 7, 2026 11:07 am

মোঃ আবু কাওছার মিঠু: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছেন কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, কাঞ্চন পৌর যুবদলের ১ নং সদস্য মো. হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপহার সামগ্রী বিতরণ শেষে আয়োজক ও কাঞ্চন পৌর ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া বলেন,শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ায় সামান্য সহযোগিতা করতে পারলেও সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে অনেক নিম্ন আয়ের পরিবারের জন্য সন্তানদের শিক্ষা উপকরণ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও কিছুটা স্বস্তি দেয়। তারা সবুজ মিয়ার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, শিক্ষা সহায়তামূলক এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রেরণা সৃষ্টি করে এবং সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

না’গঞ্জের পাইকপাড়ায় ভাঙারী পণ্যের প্রতিষ্ঠানে কিশোর গ্যাং এর ধারাবাহিক চাঁদাবাজী

সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, চলছে তল্লাশি

মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরিঃ ডিসি

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

সরকারি তোলারাম কলেজে প্রধান সহকারী এস এম জুলহাস উদ্দিনকে বিদায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে AI-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন

error: Content is protected !!