Thursday , 9 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

স্কুল সিলেবাসে খেলাধুলা অন্তর্ভুক্তি ও খেলোয়াড়দের ভাতার ঘোষণা দিলেন মামুন মাহমুদ

প্রতিবেদক
AlorDhara24
July 9, 2026 2:34 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শিক্ষার্থীদের পাঠদানকে আনন্দায়ক করতে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার [৮ জুলাই] বিকেলে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মামুন মাহমুদ বলেন, “এক সময় নারায়ণগঞ্জ থেকে অনেক বড়-বড় খেলোয়াড় তৈরি হতো। কিন্তু গত ১৭ বছর কোনো খেলাকে প্রমোট করা হয়নি এবং মাঠেরও কোনো পরিচর্যা করা হয়নি। স্কুল-কলেজের প্রতিযোগিতা বন্ধ থাকায় খেলোয়াড় তৈরির কারখানাটি বন্ধ ছিল। সেজন্য এখন নারায়ণগঞ্জে নতুন খেলোয়াড় তৈরি হতে দেখছি না।”

তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে তুলে ধরা যায়। ফুটবল বিশ্বকাপে ছোট ছোট দেশও নিজেদের পরিচয় তুলে ধরছে। ১৮ কোটি মানুষের দেশ হয়ে আমরা কেন বিশ্বকাপে একটি ফুটবল টিম পাঠাতে পারছি না?”

জেলা পরিষদ প্রশাসক বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম মাঠমুখী না হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রসিদ্ধ ক্লাবগুলোতে ১০টি করে ফুটবল দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রত্যেক উপজেলায় মাঠ এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি খেলাধুলার প্রতি সরকারের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল, বিভিন্ন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়, জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ!

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

কাব্যছন্দ পাঠাগার-এর ৩য় বর্ষপূর্তিতে কবিতাপাঠ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

সরকারি তোলারাম কলেজে প্রধান সহকারী এস এম জুলহাস উদ্দিনকে বিদায় সংবর্ধনা

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!