Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৫

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2026 12:04 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা স্থানীয় সাংসদ মুস্তাফিজু রহমান ভূঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এতে তারা হুমকি দিয়ে সরে যায়।
এরই জেরে একই দিন বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূইয়া, কাউছার ভূইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা মো. লুতফর রহমান ভূইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় এগিয়ে এলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়া (৪৩)-কে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনার পর হামলাকারীরা এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়। ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ও
ভুক্তভোগী মো. দোলন ভূইয়া জানান, হাটাবো বেলতলা এলাকায় ছাত্রদলের দলীয় অফিস ভাংচুর করে। এবং রূপগঞ্জ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মোঃ আবু কাওছার মিঠু
তাং ০১-০৪-২০২৬ইং

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা, স্থবির শিক্ষা কার্যক্রম

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা কাল

বন্দরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

নিলুফা ইয়াসমিনের দায়িত্বকালে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় বাড়ছে সমন্বয় ও তদারকি

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তির দাবি

error: Content is protected !!