Monday , 2 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
March 2, 2026 11:44 am

মোঃ নুর নবী জনি স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে। রবিবার(পহেলা মার্চ) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।সূত্রে জানা যায়, রবিবার লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকজন।স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনারকে (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল, হরতালের ইঙ্গিত

আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীত পরিবেশন

হাজীগঞ্জ এম সার্কাস হইতে আইটি স্কুল পর্যন্ত রাস্তাটুকু সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও জনসাধারন দুর্ভোগের শিকার

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ওয়াশিং কারখানাকে জরিমানা

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

error: Content is protected !!