Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

প্রতিবেদক
AlorDhara24
February 24, 2026 8:54 am

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

​সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ, দস্যুতা, চুরি ও মাদক মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​ধর্ষণ ও দস্যুতা মামলায় গ্রেফতার:

পুলিশ জানায়, পটুয়াখালীর মহিপুর থানার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার ভাড়াটিয়া মো. হুমায়ূন কবিরকে (২৫) একটি ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে দস্যুতা মামলার আসামি মিতুল হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।

​মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার:

থানা সূত্রে জানা গেছে, পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পুড়িয়া হেরোইনসহ ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) ও মো. সবুজকে (২৭) গ্রেফতার করা হয়েছে। এছাড়া বার্মাশীল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

​চুরির মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি:

একটি চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার বাসিন্দা এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) এবং কাশেম ঢালীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আদালতের পরোয়ানা (সিআর ওয়ারেন্ট) মূলে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।

​আদালতে প্রেরণ:

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত ১০ জন আসামিকে আজ মঙ্গলবার দুপুরে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

রাজধানীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল

পুলিশ কবে মানুষের হবে?

error: Content is protected !!