Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা!

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2026 11:22 am

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকা এ ভুলের অজুহাতে এ-ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ-ই সিদ্ধান্তকে ‘সামান্য কারিগরী ত্রুটি’ উল্লেখ করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী প্রার্থী সেলিম আহমেদ।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় এ ঘটনাটি ঘটে।
রিটার্নিং কর্মকর্তা জানান- দাখিলকৃত হলফনামার নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর না থাকায় আইনানুযায়ী মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সেলিম আহমেদ সাংবাদিকদের বলেন- “আমার দাখিলকৃত সকল নথিপত্র এবং তথ্যাদি সঠিক ছিল। অত্যন্ত তাড়াহুড়ো এবং ভিড়ের মধ্যে দাখিল করার সময় অসাবধানতাবশত হলফনামার এক জায়গায় স্বাক্ষরটি বাদ পড়ে যায়। এটি একটি অনিচ্ছাকৃত করণিক ভুল (Clerical Error) মাত্র।”
তিনি আরও বলেন- “একজন নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকার সামান্য একটি স্বাক্ষরের জন্য খর্ব হতে পারে না। আমি ইতিমধ্যে যথাযথভাবে স্বাক্ষরিত নতুন হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করব। আমার বিশ্বাস, নির্বাচন কমিশন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে এ-ই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন- তথ্যে বড় কোন গড়মিল বা তথ্য গোপন না থাকলে, শুধুমাত্র স্বাক্ষরের মতো কারিগরী ত্রুটির কারণে সাধারণত উচ্চ আদালত বা নির্বাচন কমিশন প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নজির রয়েছে।
এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের শুনানির দিকে। “আহলে সুন্নত ওয়াল জামাত” সমর্থিত “বৃহত্তর সুন্নী জোটের” অন্যতম শরীক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী সেলিম আহমেদ (মহাসচিব-বিজেডি)। তিনি কি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে ফিরতে পারবেন? তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

কুমিল্লায় বজ্রপাতে নিহত ৪

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা জরুরি: রূপগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করলেন এমপি কালাম

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

নারায়ণগঞ্জে লাইনম্যান সিন্ডিকের নিয়ন্ত্রণে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

error: Content is protected !!