Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
June 25, 2026 2:24 pm

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মো. ময়েন উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৩ জুন দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ফতুল্লার পাগলা পূর্বপাড়া বউবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ডিএম আহসান হাবীবের কার্যালয়ের সামনে থেকে মো. মমিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মমিনুল হক ফতুল্লার কুতুবপুর এলাকার রসুলপুর বাগানবাড়ীর বাসিন্দা। উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে ফতুল্লা মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, চলছে তল্লাশি

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

ব্যাংক কর্মকর্তাকে রেখেই পালালো অপহরণকারীরা

নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি দাপা ইদ্রাকপুরের শাহজামাল

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা গুরুত্ব পেল নিরাপত্তা পরিস্থিতি

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত ১০

error: Content is protected !!