Thursday , 16 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
July 16, 2026 6:20 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম লামাপাড়া গায়েন বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর আলমের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার জাহাঙ্গীর আলম পশ্চিম লামাপাড়া এলাকার মৃত সামসু গায়েনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আফতাব আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, প্রতারণা ও যৌতুক নিরোধ আইনসহ বিভিন্ন অভিযোগে ছয়টির বেশি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ বলছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০২ মামলা

মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ; প্রতিকার পেতে বিবাদীদের থানায় অভিযোগ

অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার

জাসাস না’গঞ্জ জেলা ও মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নবীজি (সা.)–র কোন জীবনী পড়বেন

ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ শহরের চলমান হকার উচ্ছেদ অভিযান, পুনর্বাসন সংকট এবং ভয়াবহ যানজট পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ যুব ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার কার্যকরি সদস্য রাতুল দেওয়ান।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দাবি বিসিপির

error: Content is protected !!