Monday , 30 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
March 30, 2026 12:48 pm

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামারবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম পাশে রয়েল গার্মেন্টসের সামনে পাকা সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় এসব আলামত পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা ফারুক মাতবর বিষয়টি দেখতে পেয়ে ফতুল্লা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে এবং জব্দতালিকার মাধ্যমে তা জব্দ করে।

এ সময় ঘটনাস্থলে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেনসহ স্থানীয় কয়েকজন।

পুলিশ জানায়, কে বা কারা এই অস্ত্র পরিত্যক্ত অবস্থায় রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!