Thursday , 4 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
June 4, 2026 10:05 am

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তারের উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠান্ডা পানি হাতে পেয়ে একজন অটোরিকশাচালক বলেন, এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের এবং কিছুক্ষণ পর পরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।

দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। বুবলী যুব কল্যাণ সংস্থার দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।

বুবলী যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির এর আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে যারা রাস্তায় কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বের হতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ ভাইদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই রৌদ্রের তাপদাহ ও প্রখরতায় সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।

সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। এ সময় বুবলী যুব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

মার্চ ফর গাজা কর্মসূচিতে আগতদের সহায়তায় কয়েক’শ স্বেচ্ছাসেবী

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায় : ডিসি

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ||

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

না’গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও আতিকুল-আমিনুল বহাল তবিয়তে

জুলাই সনদ’ নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা !

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় রূপগঞ্জে আন্ডা রফিক এর ‘রংধনু বিল্ডার্স’

error: Content is protected !!