Friday , 25 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
April 25, 2025 9:20 am

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে) প্রধান উপদেষ্টা কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। কাতারের রাষ্ট্রীয় প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আব্দুল্লাহ ফাখরু দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

 

তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতালির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ভ্যাটিকান সিটির জন্য পোপের পক্ষ থেকে নিযুক্ত ভাইসার জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাওরো গামবেত্তি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা পুনরায় সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে যাবেন।

রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অর্থনীতি ধ্বংসে শুরু হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র

সোনারগাঁয়ে ছিনতাই চেষ্টার কবলে সাবেক কাউন্সিলর খোরশেদের গাড়ি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাজু তমি কার আওয়ামীলীগের নাকি বিএনপির?

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণে, ডিসি মো: রায়হান কবির

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

নিউমোনিয়ার কারণগুলোর মধ্যে অপুষ্টি ও গৃহস্থালির দূষণ অন্যতম

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন

error: Content is protected !!