Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পূর্বাচলে ডাকাতির মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

প্রতিবেদক
AlorDhara24
August 4, 2026 12:05 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় গতকাল ৪আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।

পুলিশ জানায়, গতকাল ৪আগষ্ট মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে।

পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়। এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

অন্যের জায়গা বুঝিয়ে দিলো ওরিয়ন গ্রুপকে ভূমিদস্যু শাহা আলম মানিক

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

আদমজী বিহারী ক্যাম্পে যুবকের ওপর হামলা, অভিযুক্ত মাদক কারবারিরা প্রকাশ্যে

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

error: Content is protected !!