Monday , 16 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2024 10:44 am

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান টিটু (৪০) নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের চালকসহ তিনজন।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ  জানান, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলা প্রশাসনের হুইলচেয়ার পেয়ে নতুন স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিচারপতি সিকদার মকবুল হক এর হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

মিয়ানমারে ভূমিকম্পে মৃত ১,৬০০ ছাড়ালো

অপহৃত শিশু হোসেন উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: জেলা পুলিশের মাসিক সভায় এসপি মিজানুর রহমান

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

error: Content is protected !!