Saturday , 4 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন: সাকি

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2025 10:03 am

আগামী নির্বাচন একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে।

আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে।

 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন।

সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।

 

গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচন হবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন।

কাজেই সেই নির্বাচনের জন্য সংস্কার হতে হবে। সংস্কার সভা তৈরির জন্য আমাদের সবাইকে ঐক্য তৈরি করতে হবে।

আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে, সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সাথে বলব, মানুষ দ্রব্যমূল্যে নাকাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নানাভাবে অবনতি হচ্ছে। কোনো আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে।

 

গণসংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, দেওয়ান আবদুর রশিদ নিলু, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, তরিকুল সুজন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, উত্তরের সদস্য সচিব মাহবুব রতন, দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভূমিসেবা মেলা ২০২৬ স্বচ্ছ ও আধুনিক সেবা নিশ্চিত করবে: ডিসি রায়হান কবির

পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, পলাতকদের খুঁজছে ডিবি

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল

সেনাবাহিনীর অভিযানে,রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

মানব কল্যাণ পরিষদ

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

দ্বিতীয় দিনেও সূর্যের দেখা নেই, মাদারীপুরে কনকনে ঠান্ডায় দুর্ভোগ

error: Content is protected !!