Tuesday , 18 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু জাকিরের মন্তব্য রাজু আমার চাচা ইকবাল আমার বন্ধু

প্রতিবেদক
AlorDhara24
February 18, 2025 2:16 pm

রাজু আমার চাচা সাবেক কাউন্সিলর ইকবাল আমার বন্ধু বলে মন্তব্য

করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী
সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইঁয়া
রাজুর ঘনিষ্ঠ সহযোগী জাকির হোসেন ওরফে ভূমিদস্যু জাকির।
আওয়ামী লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজুর ছত্রছায়ায় দীর্ঘদিন
থাকলেও বর্তমানে বিএনপির ছত্রছায়ায় স্থান নেওয়ার বিষয়ে জানতে
চাইলে এক প্রশ্নের জবাবে ভূমিদস্যু জাকির এ মন্তব্য করেন। তিনি
বলেন এলাকায় ব্যবসা টিকিয়ে রাখতে হলে সবার সাথেই চলতে হয়। তার
(ভূমিদস্যু) বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় রীতিমতো মঙ্গলবার
দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইন
থেকে সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্যও করেছেন এই ভূমিদস্যু
জাকির হোসেন।
আওয়ামী লীগ ঘেষা এই জাকির হোসেন বর্তমানে স্থানীয় বিএনপির
নেতাককর্মীদের ছত্রছায়ায় রয়েছেন। আওয়ামী লীগ ঘেষা জাকির হোসেন
দীর্ঘদিন সেচ্ছাসেবক লীগ নেতা রাজুর নাম ভাঙিয়ে ক্ষমতার জোর
খাটিয়ে ভূমিদস্যুতা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
নিঃস্ব করেছেন অনেক সাধারণ পরিবারকে। বর্তমানে তার বীরদর্পে চলা
ফেরা এলাকার সাধারণ মানুষ কোনো ভাবেই মেনে নিতে পারছেন না।
অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি
জানান স্থানীয়রা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
শাহিনুর আলম বলেন, আওয়ামী
লীগের সাথে জড়িত থেকে এখনও দুঃসাহস দেখালে তাকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, দীর্ঘদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাবস্থায়
সেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজু সিদ্ধিরগঞ্জের
নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ভূমি দস্যুতা,
মারামারি, জোর পূর্বক সাধারণ মানুষের কাজ ছিনিয়ে নেয়াসহ
অসংখ্য অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য গড়ে তুলেছিলেন বিশাল এক
ক্যাডার বাহিনী। সেচ্ছাসেবক লীগ নেতা রাজু ও তার বাহিনীর
বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র
আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার
দোসর সেচ্ছাসবক লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজু ও তার লাঠিয়াল
বাহিনী এখনো মিজমিজি দক্ষিণ পাড়া এলাকা নিয়ন্ত্রণ করছেন বলে
জানা গেছে। সাধারণ মানুষদের হুমকি দমকি দিয়ে এখনো তদের রাজত্ব
টিকিয়ে রেখেছেন বলে জানান এলাকাবাসী। রাজু পলাতক থাকলেও
মুঠোফোনে নিয়ন্ত্রণ করছেন তার অপরাধ সাম্রাজ্য।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা

তোলারাম কলেজে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’ বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার

রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি

জমির পাওনা টাকা ও প্লট বুঝিয়ে না দিয়ে উল্টো অতর্কিত হামলার অভিযোগ

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত

সিদ্ধিরগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

শতভাগ শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম অব্যাহত – মোঃ মিজানুর রহমান মুন্সী

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

error: Content is protected !!