Wednesday , 11 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

প্রতিবেদক
AlorDhara24
February 11, 2026 12:03 pm

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে জব্দ করা টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির লাগেজে থাকা টাকার সঠিক পরিমাণ নির্ধারণে মেশিনে গণনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন নিজেকে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা ও পেশায় শিক্ষক হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, বহন করা অর্থ ৫০ লাখ টাকার বেশি এবং তা তার ব্যবসার টাকা।

টাকার উৎস সম্পর্কে তিনি জানান, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং ওই অর্থ ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে বহন করছিলেন।

ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সা.)-এর আদর্শ ও হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

বিপদের সময় যা বলতে হবে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

১২ বছরের দণ্ড থেকে খালাস বিএনপির দুলু

error: Content is protected !!