Sunday , 12 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পানিবন্দি ফতুল্লা: বসবাস অযোগ্য হয়ে পড়েছে বহু এলাকা

প্রতিবেদক
AlorDhara24
July 12, 2026 2:47 pm

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ এবং গার্মেন্টস কারখানার ডাইংয়ের পানি একসঙ্গে জমে ফতুল্লার কাঠেরপুল এলাকায় তৈরি হয়েছে চরম জলাবদ্ধতা। প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা।

এলাকাবাসী জানান , জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এ জনদুর্ভোগের বিষয়টি জানলেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানরা সমস্যাটি দেখেও যেন না দেখার ভান করছেন। ফলে বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

তাদের অভিযোগ, প্রায় ৩০ বছর আগে নির্মিত ড্রেনটির এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার করা হয়নি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং শিল্পকারখানার বর্জ্যপানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় প্রতি বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হয়।
দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং ডাইংয়ের বর্জ্যপানি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

বর্ষা এলেই ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাকাত আদায়ের মাসয়ালা

বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নতুন দায়িত্বে সজীবঃ রিপন সরকারের ফুলেল শুভেচ্ছা

বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

‎শাকদিয়ে মাছ ঢাকতেই মরিয়া আওয়ামী দোসর আলী হোসেন

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

সিদ্ধিরগঞ্জে কারখানায় ঢুকে ঝুট ছিনতাই, চাপে পড়ে ফেরত

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

error: Content is protected !!