Monday , 11 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জিমখানা কলোনীতে নারী আলোকে মারধর, বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
May 11, 2026 4:18 pm

নিজস্ব প্রতিনিধি :- নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা কলনীর বাসিন্দা মৃত : মো: আলী হোসেন এর কণ্যা মোসাঃ আলো (৪১), নতুন জিমখানা কলোনীতে দীর্ঘ বছর যাবৎ স্থায়ী ভাবে বসবাস করেন। এমতবস্থায় অভিযোগ উঠেছে যে স্থানীয় কলনীর খোরশেদ (৫০), পিতা-কালু মিয়া, অপু (৪৫), মিঠু (৩৫), উভয় পিতা- বাচ্চু মিয়া, ৪। মিজান (৪৫), পিতা-অজ্ঞাত, আরমান (৪৪), পিতা-অজ্ঞাত, সানী (২৮), পিতা-রানা, মানিক (৩০), পিতা-শাহাবউদ্দিন, খোকন (৩৫), উভয় পিতা- মোশারফ, আরোশি (৩৫), স্বামী-খোরশেদ, স্বপন (৬০), পিতা-আব্দুল সোবহান। তাহারা সংঘবদ্ধ হইয়া ১০মে শনিবার বিকেল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ও পরবর্তীতে দ্বিতীয় দফায় ১১মে সোমবার দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় আলোর বসতবাড়িতে অবৈধভাবে প্রবেশ করে পূর্ব শত্রুতার জেড় ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আলো ও তার মেয়েকে মারধোর করে লিলুফুলা রক্তাক্ত জখম করে। সেই সাথে আলো-কে ঘড় থেকে বেড় করে দিয়ে কলনীর ঘরটি অবৈধভাবে দখলের চেস্টা করে যাচ্ছে বলে খোরশেদ গংদের রিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে।

আলো অপরাধীদের বিরুদ্ধে ন্যায় বিচারে সদর থানায় একটি লিখিত অভিযোগ করে বলে জানা যায়।

ঘটনার বিষয়ে ভুক্ত ভোগী আলো তার বক্তব্যে বলেন,আমি দীর্ঘ দিন যাবৎ কলনীর কোয়াটারে স্থায়ী ভাবে বসবাস করে আসছি। খোরশেদ, অপু, মিঠু, মিজান, আরমান, সানী, মানিক, খোকন, আরোশি ও স্বপন অত্যান্ত উশৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাহারা দীর্ঘ দিন যাবৎ আমার কোয়াটারে থাকা ঘড়টি দখলের চেস্টায় আমাকে সহ আমার পরিবারের সদস্যদের হুমকি ধমকি প্রদান করে আসছে। সেই সাথে দীর্ঘ দিন আমাকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়ে আমাকে ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। তাদের প্রস্তাবে আমি রাজি না হলে আমার ঘরে মাদক দিয়ে আমাকে উক্ত এলাকা থেকে বের করে দিবে বলেও হুমকি ধামকি দিয়ে থাকে। গত ১০ মে তারা সহ তাদের সাথে থাকা সঙ্গীয় আরো ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভাবে আমার উপর হামলা করে আমাকে বেধরক মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। এবং আমাকে মারধর করে গুরুতর আহত করে আমাকে কোয়াটার ছাড়ার হুমকি প্রদান করে উক্ত স্থান ত্যাগ করে।
তারা চলে যাবারপর আমি আমার পরিবারের লোকজনদের সহযােগীতায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে যেয়ে চিকিৎসা গ্রহণ করি। পরবর্তীতে পুনরায় তাহারা ১১মে দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় আমার বাড়িতে হামলা করে আমাকে বেধরক মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে আমার মেয়ে স্বর্ণা (১৮) আমাকে বাচানোর উদ্দেশ্যে আসিলে তাহারা আমার মেয়েকেও এলোপাথারী কিল ঘুষি লাথী মেরে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। ঘটনার এক পর্যায়ে
তাহারা আমার গলায় থাকা ১ভড়ি ওজনের চেইন (যাহার মূল্য ২,৫০,০০০/- টাকা), আমার ব্যবহৃত (Realme) মোবাইল (যাহার মূল্য ১৬,০০০/- টাকা) ও আঙ্গুলে থাকা ৯ আনা ওজনের স্বর্ণের আংটি (যাহার মূল্য ১,২৪,০০০/-) ছিনিয়ে নিয়ে যায়। সেই সাথে আমার চুলের মুঠি ধরে তাদের হাতে থাকা লোহার পাইপ দিয়ে আমাকে এলোপাথারী আঘাত করে আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। তারা আমাদের মারধর করা সময়ে তাদের মোবাইল দিয়ে সেই ভিডিও ধারন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। তাদের মারধোর থেকে বাঁচার জন্য আমি বাঁচার জন্য চিৎকার দিলে আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আমাকে প্রাণে রক্ষা করে এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় আমি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে যেয়ে চিকিৎসা গ্রহণ করি। আমি খবর নিয়ে জানতে পারি বর্তমানে সেই সকল অপরাধী চক্র দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত অবস্থায় আমার বাড়ির সামনে অবস্থান করছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাড়িতে যেতে পারছি না। আমরা ভয়ে আছি তারা যে কোন সময় আমাদের আরো বড় ধরনের ক্ষতি সহ প্রাণে মারিয়া ফেলিতে পারে। অপরাধীদের এইরূপ আচরণে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তাদের কর্মকান্ডে নিরুপায় হইয়া, জানমালের নিরাপত্তার স্বার্থে আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এবং অপরাধীদের হাত থেকে রক্ষাপেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

ড. ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

ইসলামী বিপ্লবের জন্য তার যৌবনের সোনালী সময় তিনি বিনিয়োগ করেছেন

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

error: Content is protected !!