নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন কল্পে কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নীতিমালা অনুপাতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
পদাধিকার বলে সদস্য সচিব হন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং সভাপতি ও সহ -সভাপতি এই দুটি পদের মধ্যে নির্বাচন হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন মাকসুদা ইয়াসমিন ও সহ-সভাপতি পদে নির্বাচিত হন আজমিরী খানম টুম্পা।
৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য পদে নির্বাচিত হলেন, আল-আমিন, মেহেদী হাসান লিটন, মো: আক্তার হোসেন,সায়মা আক্তার,আমিরুল ইসলাম সাগর ও
আবদুল আলীম সরকার।
কমিটি গঠনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।কমিটির সভাপতি মাকসুদা ইয়াসমিন বলেন, একটি দ্বায়িত্ব পাওয়ার চেয়ে দ্বায়িত্ব পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি আশাবাদী আমার উপর অর্পিত যে দ্বায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও মান রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাবো। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আর যাহারা আমাকে নির্বাচিত করতে সমর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



















