Monday , 19 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

সিদ্ধিরগঞ্জে মেসেঞ্জারে বিকৃত ছবি পাঠিয়ে চাঁদা দাবি থানায় অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
October 19, 2026 7:46 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযুক্ত যুবক সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদী এলাকার আওয়ামীগ নেতা ও
মাদক কারবারি মোঃ ছফুউল্লাহর ছেলে মোঃ সজল (২৮)।

এই ঘটনায় রবিবার(​ ১৮ অক্টোবর) রাতে
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৪৩) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী মাসুদ রানা ও অভিযুক্ত সজল একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সজল ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মাসুদ রানার ছবি এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে বিভিন্ন বিভ্রান্তিকর বার্তাসহ তার মেসেঞ্জারে পাঠিয়ে আসছিল।
এসব বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পায়তারা করছিল সে।
​গত ১৮ অক্টোবর রাত ৭ টার দিকে সজল ভুক্তভোগীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবার ও স্বজনদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে ভুক্তভোগী মাসুদ রানা বলেন, আমার ছবি এআই দিয়ে বিকৃত করে সজল মেসেঞ্জারে পাঠাত। এরপর সে আমার কাছে টাকা দাবি করে । টাকা না দিলে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে মান-সম্মান নষ্ট করার হুমকি দেয়। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি আজকে।

অভিযুক্ত মোঃ সজলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া সম্ভব হয়নি। তার মেসেঞ্জারে খুদে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটসহ সাইবার অপরাধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক:

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় শিল্পকারখানায় হামলা, আহত ২

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু ||

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

error: Content is protected !!