Thursday , 22 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

রুপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
October 22, 2026 1:34 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মাহফুজুর রহমান খোরশেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকায় মাহনা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাড়ি থেকে ভুলতা বাজারের উদ্দেশে বের হন। বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি ভুলতা ইউনিয়নের ভুলতা বাজারের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মাহফুজুর রহমান খোরশেদ (৪০), আল-আমিন ভূঁইয়া (৩৫), সৈয়দ রায়হান মোস্তাক (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তার পথরোধ করে। অভিযুক্তদের হাতে দা, লোহার রড, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। কারণ জানতে চাইলে বিবাদীরা তাকে জোরপূর্বক একটি অটো গাড়িতে তুলে গোলাকান্দাইল প্রাইমারি স্কুলের পাশে এক ব্যক্তির দোকানে আটকে রেখে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা রফিকুল ইসলামের নিকট থেকে জোরপূর্বক ৯টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। স্বাক্ষর নেওয়ার পর বিবাদীরা তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে সুযোগ পেলে তোকে ও তোর পরিবারের যে কাউকে জীবনে শেষ করে ফেলব।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা এবং আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা কারে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা চাচ্ছেন।

রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ বলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিদেশি আমি তার কাছ থেকে টাকা পাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয় ৭০ বছরের বৃদ্ধা সন্ধ্যা রানী নিখোঁজ, সন্ধানের আবেদন

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত জরুরি: ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি

চট্টগ্রামে ঋতুরাজ বসন্তবরণ

error: Content is protected !!