Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ,জনসম্মুখে বিনষ্ট

প্রতিবেদক
AlorDhara24
July 7, 2026 12:55 pm

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রি কারাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।

গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার টিপুরর্দী মাছ বাজারে  পরিচালিত এক যৌথ অভিযানে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় মাছ ব্যবসায়ি ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

অভিযানে স্থানীয় ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ি। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সহয়তা করেন সোনারগাঁ থানা পুলিশ।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরাহনা মাছ জব্দ পূর্বক বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’

তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে । ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সরকারি ডিপ টিউবওয়েল থাকলেও পানি পাচ্ছেন না নাসিক ৮নং ওয়ার্ডবাসী

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র (NJU) উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল !

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

error: Content is protected !!