Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হয়েও মেঘনা ডিপো এলাকায় সালাউদ্দিন মাহাজনের অবাধ বিচরণ প্রশাসন নীরব—ক্ষুব্ধ স্থানীয়রা

প্রতিবেদক
AlorDhara24
December 18, 2025 12:53 pm

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি সালাউদ্দিন মাহাজন এখনো গ্রেপ্তার হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি মেঘনা ডিপোতে প্রকাশ্যে ব্যবসা পরিচালনা করছেন, যা প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যা মামলার আসামি সালাউদ্দিন মাহাজন এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে মেঘনা ডিপোতে বৈধ ও অবৈধ ব্যবসা পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রের অভিযোগ, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত স্থানীয় কাউন্সিলর মতি ও আসরাফের ব্যবসা কার্যক্রম মূলত সালাউদ্দিন মাহাজনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সূত্রগুলো বলছে, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এসব ব্যবসার কার্যক্রম দেখভাল করছেন। 

সুশীল সমাজের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। “ছাত্র হত্যা মামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে বিচারহীনতার সংস্কৃতি আরও বিস্তৃত হবে,” তারা সতর্ক করেছেন। “এতে ভবিষ্যতে হাদির মতো আরও প্রাণ ঝরে পড়ার আশঙ্কা থেকেই যাবে। প্রশাসনকে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মামলা ও অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, গুরুতর মামলার আসামি হয়েও প্রকাশ্যে ব্যবসা ও চলাফেরা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব যেন আইনের প্রয়োগে বাধা না দেয়, সেদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন মাহাজনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

প্রথম রমজানেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ভূমিসেবা মেলা ২০২৬ স্বচ্ছ ও আধুনিক সেবা নিশ্চিত করবে: ডিসি রায়হান কবির

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

স্বর্ণজয়ের কৃতিত্বে তোলারাম কলেজ, এবার আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ

রূপগঞ্জের বেদখল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় খুলে দিলেন বিএনপির মনোনিত প্রার্থী

error: Content is protected !!