Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বাঁশের সাঁকো নয়, স্থায়ী কালভার্ট হবে: না’গঞ্জ রেজিস্ট্রি অফিসে মামুন মাহমুদের প্রতিশ্রুতি

প্রতিবেদক
AlorDhara24
July 1, 2026 12:38 pm

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসে আগত সেবা প্রার্থীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে চলেছে। জরাজীর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে সে-খানে দ্রুত একটি কালভার্ট নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিস ও এর আশে-পাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
পরিদর্শন শেষে অধ্যাপক মামুন মাহমুদ বলেন- সেবা নিতে আসা সাধারণ মানুষের এ-ই দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। ও-ই বাঁশের সাঁকোটির পরিবর্তে, এখানে যত দ্রুত সম্ভব একটি টেকসই কালভার্ট নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবিলম্বে নির্দেশ দেওয়া হচ্ছে।
ও-ই সময় সেবা প্রার্থীদের যাতায়াতের চরম ভোগান্তির চিত্র তুলে ধরে স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ অধ্যাপক মামুন মাহমুদ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ভবনে সেবাগ্রহীতা ও বয়স্ক মানুষদের ওঠা নামার সুবিধার্থে জেলা পরিষদের অর্থায়নে একটি লিফট স্থাপনের জোড়ালো দাবী জানান।
সরকারী কর্মকর্তা ও দলিল লেখকরা উল্লেখ করেন যে, প্রতিদিন শত শত বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী মানুষ জমি রেজিস্ট্রি ও দলিল সংক্রান্ত কাজে এখানে আসেন। লিফট না থাকায় বহুতল এ-ই ভবনে উঠতে নামতে তাদের চরম বেগ পেতে হয়। অধ্যাপক মামুন মাহমুদ তাদের এ-ই যৌক্তিক দাবীটি অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাথে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কালভার্ট নির্মাণ ও লিফট স্থাপনের এ-ই আশ্বাসে সাধারণ সেবা প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলিল লেখক ও স্থানীয় বাসিন্দারা জানান- এ-ই দুটি উদ্যোগ বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সেবার পরিবেশ এবং মান বহুগুণে বৃদ্ধি পাবে। ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার মোঃ আব্দুল হাফিজ, সদর উপজেলা রেজিস্টার আব্দুল্লাহ আল ইমাম, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য কাজী মাজেদুল, দলিল লেখক তপু ভূঁইয়া, রাজু মৃধা, কাজী শুভ, জালাল ও বাচ্চু মিয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫ তম প্রয়াণ দিবস পালন

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

জেল থেকে বের হয়ে কেয়ারটেকার মোকলেছুর রহমানকে প্রাণনাশের হুমকি জাহাঙ্গীরের

কুতুবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ফার্মেসিকে জরিমানা

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!