Wednesday , 25 November 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা কাদিরকে জড়ানোর অভিযোগ; স্থানীয়দের মাঝে ক্ষোভ

প্রতিবেদক
AlorDhara24
November 25, 2026 6:17 am

 বাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা কাদিরকে জড়ানোর অভিযোগ; স্থানীয়দের মাঝে ক্ষোভ

​নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরকে আসামি করায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে হীরাঝিল আবাসিক এলাকায় ঘটা ওই ঘটনার পর বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যার ৫ নম্বর ক্রমিকে নাসিক ১নং ওয়ার্ডের বাসিন্দা কাদিরের নাম রয়েছে।

​তবে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্দুল কাদির। তিনি জানান, ঘটনার রাতে তিনি জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। কেবল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল তাকে এই মামলায় ফাঁসিয়েছে। এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

​কাদিরের অভিযোগ, ২০২৪ সালের ৫ই আগস্টের পটপরিবর্তনের পর থেকে সিআই খোলা এলাকায় দলীয় পরিচয় ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্মাণসামগ্রী (ইট, বালু, রড ও সিমেন্ট) সরবরাহের নামে চাঁদাবাজি ও জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিল। তিনি এলাকার মাদক কারবারি ও এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় তারা দীর্ঘদিন ধরেই তার ওপর ক্ষুব্ধ ছিল। মূলত পথের কাঁটা সরাতেই তাকে মামলায় জড়ানো হয়েছে।

​স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে,

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত আব্দুল কাদিরের এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। দলের যেকোনো কর্মসূচিতে তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রতিপক্ষের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন সময় তাকে নিজ বলয়ে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হওয়া গোষ্ঠীটি তাকে দমিয়ে রেখে পুনরায় এলাকায় অপকর্ম শুরু করার সুযোগ খুঁজছে বলে অভিযোগ উঠেছে।

​এদিকে, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ছাত্রনেতাকে মিথ্যা মামলায় জড়ানোর খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে কাদিরের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পাশাপাশি সিআই খোলা এলাকার সাধারণ বাসিন্দারাও কাদিরের পক্ষে অবস্থান নিয়ে জানান,

তার সক্রিয় ভূমিকার কারণেই এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ছিল। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় শিল্পকারখানায় হামলা, আহত ২

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত

মুন্সীগঞ্জে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে

​সাফল্যের অগ্রযাত্রায় এস আই শফিক, উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

উৎসবের টানে বিষাদের ছায়া

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিবাদ

error: Content is protected !!