Friday , 6 November 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিবেদক
AlorDhara24
November 6, 2026 1:38 pm

‎কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
‎
‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ‎সিদ্ধিরগঞ্জে গোদনাইল শান্তিনগর এলাকায় সংগঠিত মাদক, চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং সহ সকল কিশোর অপরাধে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। ওই এলাকার চিহ্নিত এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজ শেষে শান্তিনগর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উক্ত সম্মেলনে এলাকাবাসী এসব কিশোর অপরাধের ভয়াবহতা তুলে ধরেন।
‎
‎তারা বলেন, দুইদিন আগেও এ এলাকায় একটি বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। ভাড়াটিয়াদের কাছে টাকা-পয়সা চাওয়া হয়। টাকা না দিলে হুমকি-ধমকি দেওয়া হয়। প্রতিনিয়তই নানা ধরনের কিশোর অপরাধ সংগঠিত হচ্ছে এই এলাকায়। মাদক বিক্রি হয় প্রকাশ্যে, বাসা-বাড়িতে চুরি, রাস্তা-ঘাটে ছিনতাই, ভাড়াটিয়ার কাছে চাঁদা দাবি, ফিটিং বাণিজ্য, ইভটিজিং সহ কিশোরগ্যাং মূলক নানা অপরাধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। পুলিশের টহল এই এলাকায় নেই বললেই চলে। এলাকায় চিহ্নিত কিছু অপরাধী এসব কর্মকাণ্ড করছে উল্লেখ করে এদের প্রতিহত করার জোর দাবি জানান স্থানীয়রা।
‎
‎এসময় এলাকাবাসী সকলে একত্রিত হয়ে এসব অপরাধ দমনে সম্মিলিত কাজ করার আহ্বান জানান। সাহসিকতার সাথে এসব অপরাধ মোকাবিলার আহ্বান জানিয়ে সকল শ্রেণি-পেশার মানুষ মিলে এসব অপরাধ নির্মুল করতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎উল্লেখ্য, শান্তিনগর এলাকার বাসিন্দারা এসব অপরাধের ভয়াবহতা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

কঠিন বিপদে মৃত্যু না চেয়ে যে দোয়া পড়বেন

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

error: Content is protected !!