Wednesday , 28 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
October 28, 2026 9:25 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স এর পরিচালক ও বিশিষ্ট ডেভেলপার ব্যবসায়ী শাহজাহান বাচ্চুর বিরুদ্ধে একটি স্বার্থলোভী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

স্থানীয় ও দলিল সূত্র জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’-এর মালিকানাধীন জমিটি ১৯৪৩ সালে ১৩৭৩ নম্বর দলিলের মাধ্যমে আমিনা বিবি বিক্রি করেন তার জমি। ক্রয়সূত্রে উক্ত জায়গার মালিক হন মৃত সাহেব আলীর দুই ছেলে মনরউদ্দিন ও জব্বার আলী। এর আগেও জমিটি একাধিক দলিলে হাতবদল হয়।

পরে বিভিন্ন মেয়াদে আব্দুল লতিফ, রাবেয়া আক্তার রানী, এম এ বাশার মনির, রোকেয়া পারভিন ও হাসিনা পারভিনদের কাছ থেকে নিয়ম মেনে ক্রয়সূত্রে মোট ৭৫ শতাংশ জায়গার বৈধ মালিকানা লাভ করে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’।
এ বিষয়ে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালক শাহজাহান বাচ্চু বলেন, উক্ত ৭৫ শতাংশ জমির বৈধ মালিকানা ও সার্বিক বিষয়কে কেন্দ্র করে একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, ব্যবসা করেই সুনামের সাথে জীবিকা নির্বাহ করে আসছি। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এখনো নেই।”

তিনি আরও বলেন, স্থানীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে পিএম গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

সিদ্ধিরগঞ্জের বিহারি কলোনি থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, দিশেহারা পরিবার

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব থেকে ১১ সদস্যের অব্যাহতি

error: Content is protected !!