Monday , 5 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
AlorDhara24
October 5, 2026 12:30 pm

মোঃ আবু কাওছার মিঠুঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় তারাবো পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তারাবো পৌরসভার আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ঔষধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপতালগুলো ডেঙ্গু রোগীদের ভীর এত বেশি যে কোনো হাসপতালে সীট খালি পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে অথচ সেউ তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। বরং তাদের ক্যাডার বাহিনী হাসপাতালে হামলা ও ভাঙচুরে নতেৃত্ব দেয়।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার জামায়াতের সেক্রেটারী রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন ও হাসান ইমামসহ স্থায়ীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা লিফলেট বিতরণ করেন এবং এলাকায় মশার ওষুধ ছিটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!