Thursday , 1 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তোলারাম কলেজের বাস সংকট ও ঝুঁকিপূর্ণ বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
AlorDhara24
October 1, 2026 2:30 pm

তারেক রহমান রাকিবঃ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের সংখ্যা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ বাসের দ্রুত মেরামতের জন্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা।

মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত তোলারাম কলেজে বর্তমানে ২৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। ১৯৩৭ সালে গার্লস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৪৭ সালে এটি তোলারাম কলেজ নামে পুনঃপ্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিদিন বাসে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে বাধ্য হয়। পর্যাপ্ত আসন না থাকায় অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে বাসের ভেতরে অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য দুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, কলেজের অনেক শিক্ষার্থী প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাসে করে যাতায়াত করেন। তবে কলেজের বাসের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। এতে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বাসটি দ্রুত মেরামত, বাসসংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বাস বাড়ানোর ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম জিয়া বলেন, “কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে তোলারাম কলেজ শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছে।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পূজার ছুটির মধ্যেই বাসটির প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে রক্তাক্ত হামলা: একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাতসকালে ড্রেনে মিলল কিশোরের মরদেহ

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

সস্তাপুরে সামান্য বৃষ্টি হলেই হাটু পানি, দুর্ভোগে ডিএনডিবাসি

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

error: Content is protected !!