Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন তোলারাম কলেজের দুই শিক্ষার্থী

প্রতিবেদক
AlorDhara24
September 17, 2026 2:56 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের দুই মেধাবী শিক্ষার্থী।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—কলেজের হিসাববিজ্ঞান বিভাগের BBA ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুস্মিতা দে এবং সমাজকর্ম বিভাগের MSS ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরোজা আরাফিন টুম্পা। ২০২১ সালের পরীক্ষায় সুস্মিতা দে CGPA ৩.৮০ এবং আফরোজা আরাফিন টুম্পা CGPA ৩.৭৫ অর্জন করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর অভিভাবক এবং সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।

দুই শিক্ষার্থীর এ অর্জনে সরকারি তোলারাম কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কৃতী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এমন স্বীকৃতি উচ্চশিক্ষা ও একাডেমিক সাফল্যের পথে অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে। একই সঙ্গে এ অর্জন সরকারি তোলারাম কলেজের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোরবানি হচ্ছে না ‘ডোনাল ট্রাম্প’ খ্যাত মহিষ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

ডিসির সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময়

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

সরকারি বিধি উপেক্ষা করে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যক্তিগত বিদায় অনুষ্ঠান

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস।

error: Content is protected !!