নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের লাকিবাজার এলাকায় প্রকাশ্যে ইসরাফিল মিয়ার ছেলে আলমের মাদক ব্যবসা। আলম দির্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত এবং পাইকারি ইয়াবা সরবরাহকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকিবাজার এলাকাটি সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার সীমানার মধ্যবর্তী হওয়ায় অভিযানের সময় অভিযুক্তরা এক থানার এলাকায় আশ্রয় নেয়। ফতুল্লা থানা পুলিশ অভিযান পরিচালনা করলে তারা সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় আশ্রয় নেয়। আবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে তারা ফতুল্লা থানার এলাকায় অবস্থান নেয়। ফলে দুই থানার সীমানার সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন থানার একাদীক মামলার আশামি ও মাদক ডিলার আলম আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়িয়ে যায়।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা করছেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাকিবাজার এলাকায় নিয়মিত নজরদারি ও মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি।



















