Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেওভোগে শানে রিসালাত অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
August 29, 2026 1:36 pm

নিজস্ব সংবাদদাতাঃ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেওভোগ এলাকাবাসীর উদ্যোগে শানে রিসালাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) রাতে নগরীর দেওভোগ আখড়া এলাকায় আয়োজিত ও-ই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
ও-ই সময় শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা তাদের আলোচনা তুলে ধরে বলেন- পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের ঈমানি প্রেরনার জয় ধ্বনী নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে এ-ই রবিউল আওয়াল মাসে। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম উৎসব।
এদেশের বেড়ে ওঠা ছেলে-মেয়েরা যাতে করে ইসলামী পথে চলতে পারে এবং দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহণ করতে পারে। সে-ই লক্ষ্য নিয়ে প্রতিটি এলাকায় শানে রিসালাত মাহফিল করা প্রয়োজন। এ মাহফিল ইসলামী চেতনাকে শক্তিশালী করে, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সমাপনী দিবসে মেহমানে আ’লা ও বিদায়ী মোনাজাত পরিচালনা করেন- ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা আল্লামা শায়েখ মুফতী আলাউদ্দিন জিহাদী।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও দেওভোগ সাকিম আলী জামে মসজিদের মোতওয়াল্লী মুহাম্মদ মনির হোসেন খান’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিলে আর্কষণীয় শায়ের হিসেবে উপস্থিত ছিলেন- দারুল ইশক হোসাইনিয়া খানকাহ্ শরীফের শায়ের গোলাম মর্তূজা আহমদ রেজা (সম্রাট)। শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদু।
সাকিম আলী জামে মসজিদের খতীব মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদরী’র সার্বিক পরিচালনায় এছাড়া আরও বয়ান করেন- হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন নূরী, মুফতী আব্দুল্লাহ আল-মাহমুদ বিন ইউসুফ, হাফেজ মুফতী আবু সুফিয়ান আল কাদরী, মাওলানা নোমান আল কাদরী, মাওলানা আব্দুল কাইয়ুম এসলায়ী, মুফতী আব্দুল মতিন চাঁদপুরী, সমাজ সেবক লিংকন খান, মোঃ হানিফ, রাকিবুল ইসলাম, শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিলো সরকার

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

র‍্যাব-১১’র অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

‘জুলাই শহিদ দিবসে’ শহিদদের স্মরণে সরকারি তোলারাম কলেজের শ্রদ্ধা নিবেদন

দুলালের বিরুদ্ধে অভিযোগ, বদলি ও শাস্তির দাবি

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো: তৌহিদ হোসেন

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ!

সাপ্তাহিক গণশুনানিতে অভিযোগ নিষ্পত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

error: Content is protected !!