Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি

প্রতিবেদক
AlorDhara24
August 15, 2026 8:22 am

নিজস্ব সংবাদদাতাঃ পবিত্র মাহে রবিউল আউয়াল এর শুভ আগমন ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র‍্যালীর আয়োজন করেছে বাংলাদেশ গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শুক্রবার (১৪ আগষ্ট) বাদ আছর নগরীর ডিআইটি এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা হতে ও-ই স্বাগত র‍্যালীটি চাষাঢ়া হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। পরে মিলাদ, কিয়াম শেষে দেশ ও জাতি, বিশ্ব মুসলিমদের কল্যাণ কামনায় মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
জুলুসের অগ্রভাগে জাতীয় পতাকা এবং আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া এর পতাকা ও ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ধারণ করে এক দল মুসলমান অংশ নেন। ও-ই বর্ণাঢ্য স্বাগত র‍্যালীতে অংশগ্রহণ কারীদের ১টি চাঁদ, ৪টি তারকা অঙ্কিত শত শত পতাকা বহন করতে দেখা যায়।

ও-ই স্বাগত র‍্যালীতে এ সময় নেতৃত্ব দেন- গাউসিয়া কমিটির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব নিজামউদ্দীন প্রধান, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ রেফাজউদ্দীন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আহলে সূন্নাত ওয়াল জামায়াত এর আহ্বায়ক মুফতী আলী আকবর, জেলা গাউসিয়া কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ কাদেরী, ইমতিয়াজ আলম সেহবুর, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর জয়নাল আবেদীন, মহানগর যুগ্ন-সম্পাদক ওমর ফারুক, দাওয়াতুল খায়র সম্পাদক মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মাঈনুল হাসান, মাওলানা আব্বাসউদ্দীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম খান, আলহাজ্ব ওসমান গনী, আলহাজ্ব জুলফিকার আহমেদ, আলহাজ্ব ওয়াহেদ দেওয়ান, মাওলানা জামালউদ্দীন নূরী, হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি, মাওলানা জহিরুল ইসলাম তাহেরী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জাকারিয়া হোসাইন, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, আলহাজ্ব আবজল হোসাইন তালুকদার, আইনুল আজম শাহ নয়ন, রাশেদুল হাসান রুবেল, হোসাইন আহমদ সুজন, নূর নবী রনি, নীরব হোসেন জনি সহ শত শত সূন্নী মুসলমানগণ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশের সংস্কারের ৯০ ভাগ করেছে বিএনপি: আমীর খসরু

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি, ১৬ জুলাই শ্রদ্ধা ও দোয়া

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

আমরা আর কোন ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা

error: Content is protected !!