Wednesday , 5 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল, হরতালের ইঙ্গিত

প্রতিবেদক
AlorDhara24
August 5, 2026 2:32 pm

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমরা জানি নিপীড়ণ আসতে পারে। আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা সেসব ফেস করবো। জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে দিবনা। গত সোমবার প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক পিডি নারায়ণগঞ্জে এসেছিলেন। আমরা দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি সেসব প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নাই। তিনি উত্তর না দিয়ে কিভাবে বিদ্যুৎ আবিস্কার হলো কিভাবে উত্তরণ হলো সেসব কথা বলতে শুরু করলো। তিনি একটা কথারও উত্তর দিতে পারেন নাই। পরে আমরা বললাম প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। তার মানবিকতার অনেক গুনাবলী আমরা ইতোমধ্যে দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে বোঝাবো। শেষে তিনি বলেন এত লাখ লাখ প্রিপেইড মিটার কি করবেন। আমরা বলেছি এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিবেন। এত লাখ লাখ মিটার আমাদের উপর চাপিয়ে দিবেন। আমাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছেন আমাদের জীবন বেরিয়ে যাচ্ছে আর আপনি প্রিপেইড মিটারের কথা বলছেন। তখন আমরা বলেছি বিগত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতের বেলায় করে ৩ বার ক্ষমতায় থেকে ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার হাজার কোটি টাকার ইভিএম কিনেছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে সেই ইভিএম কিন্তু বাতিল করেছে। তাহলে ফ্যাসিস্ট সরকারের এই প্রিপেইড মিটার কেন বাতিল হবেনা।

তিনি আরো বলেন, বিদ্যুৎ বিভাগ যদি কারো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাত প্রতিরোধের মতোই আচরণ করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। আগামী ১১ আগস্ট আমরা গণমিছিল করবো। আমরা প্রয়োজনে হরতাল ডাকবো। কোনরকম ছাড় দিবনা।

মঙ্গলবার রাতে “প্রিপেইড মিটার চাই না, প্রতিরোধ করুন’ এই আহবানে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। পাঠানটুলী উৎসব কমিউনিটি সেন্টারে উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী মোঃ রুহুল আমিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা এডভোকেট শাহজাহান মোড়ল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল হাসান বাবু, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বেশ কয়েকজন ভুক্তভোগী প্রিপেইড মিটার নিয়ে যেসব ভোগান্তি সেগুলো তুলে ধরে বলেন, যেসব এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেখানে কোনো প্রকার আগাম সংকেত বা মানবিক বিবেচনা ছাড়াই ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গভীর রাতে, বিশেষ করে ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা শিক্ষার্থীদের পরীক্ষার প্রাক্কালে এই আকস্মিক ও নিষ্ঠুর বিদ্যুৎহীনতা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যা চরম অমানবিক। প্রিপেইড মিটারের রিচার্জ করতে।ল অসংখ্য নাম্বার চাপতে হয় যা অনেক বয়স্ক ও অশিক্ষিত লোকের পক্ষে অসম্ভব। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে।
সভায় বক্তারা আগামী দিনের যেকোন আন্দোলন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

ভারত থেকে ১১৩৭ কোটি টাকায় ডিজেল কিনবে সরকার

নারায়ণগঞ্জে ১১.৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র নিরাপত্তা জোরদার

নড়াইলে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব, মামলার পরও থামছে না

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের জয়ের নেপথ্য কারিগর সেলিম হোসেন দিপু

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের পর ভুলতা সড়কের পাশের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ

error: Content is protected !!