Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
AlorDhara24
April 26, 2026 2:15 pm

আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

“ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয় আজ ২৬ এপ্রিল, রোববার সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা এবং প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ট্রাফিক পুলিশ সদস্যদের POS মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায়, Bangla QR কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুই মাস বন্ধ থাকবে পঞ্চগড়ের সব চা কারখানা

নারায়ণগঞ্জ দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

বন্দরে গৃহবধূর আত্মহত্যা

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন

স্ত্রীসহ নামাজরত অবস্থায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

বাগে জান্নাত জামে মসজিদ এলাকায় অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগ নাসিক কর্মীদের বিরুদ্ধে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় ওলামালীগের সভাপতি গ্রেফতার

error: Content is protected !!