Thursday , 5 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ

প্রতিবেদক
AlorDhara24
December 5, 2024 6:25 am
মানব কল্যাণ পরিষদ

আলোরধারা ডেস্ক:

দক্ষতা অর্জনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩দিন ব্যাপী স্পেশাল বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ। প্রায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

৪ ডিসেম্বর বুধবার বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন চন্দ্র দে। প্রশিক্ষণ ক্লাসে সাবলীল উপস্থাপনায় চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস প্রশিক্ষক ছিলেন বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার ইলা। এছাড়াও গত ২ ও ৩ ডিসেম্বর প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষক ছিলেন মেকআপ আর্টিস্ট শারমীন আক্তার ও বিউটি এক্সপার্ট মাইহার মীম। ক্লাস মডেল হিসেবে উপস্থিত ছিলেন আশামনি একা, বুবলি আক্তার ও কাশফিয়া আহমেদ খুশবু। এছাড়াও প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব কবি রুনু সিদ্দিক ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার।

আনন্দ বিনোদনে এবং উচ্ছ্বাসে ৩ দিনের প্রশিক্ষণ কোর্সে ৩ জন প্রশিক্ষক, ৩ জন ক্লাস মডেল ছাড়াও শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে একজন কর্মঠ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মানব কল্যাণ পরিষদের বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। তাই সকলের অংশগ্রহণে সংগঠনটি একটি মাইলফলক দৃষ্টান্ত ইতিমধ্যে অর্জন করেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

সাউথইস্ট ব্যাংকের জালিয়াতি, খেলাপি হয়েও এমপি হন তারা

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

রূপগঞ্জে র‍্যাবের জালে দুই মাদক সম্রাট উদ্ধার বিপুল পরিমাণ মাদক!

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ সজিব ভূঁইয়া গ্রেপ্তার