Monday , 9 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশন বন্ধ!

প্রতিবেদক
AlorDhara24
March 9, 2026 8:43 am

মোঃ নুর নবী জনি ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অপর স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে।

তবে ফিলিং স্টেশনগুলোতে অকটেন মজুদ নেই বললেই চলে ।
রোববার দুপুর ১২ টায় সোনাখালী ও কাঁচপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

অভিযান চলাকালে কাঁচপুরে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালি এলাকায় অবস্থিত মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও কাঁচপুর এস ইন্টারন্যাশনাল  ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়। এ সময় দেখা যায় আবাদি ফিলিং স্টেশন অকটেন সরবরাহ বন্ধ,পরে তাদের কাগজপত্র যাচাই করা এবং সেই সাথে নির্দিষ্ট পরিমাণে বিক্রির নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  অপরদিকে এস ইন্টারন্যাশনাল স্টেশনটি ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে।

মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন চলছে

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ; প্রতিকার পেতে বিবাদীদের থানায় অভিযোগ

৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি

অজ্ঞাত ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

ফের বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

error: Content is protected !!