Saturday , 7 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মসজিদের সামনে ইট-বালু, রড,সিমেন্ট রেখে মুসল্লিদের ভোগান্তির অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
March 7, 2026 2:19 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙ্গার মেশিন, সিমেন্ট ও বালু ফেলে রেখে মসজিদে আগত মুসল্লিদের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে উল্লেখিত মসজিদের এক সহ-সভাপতির বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডস্থ গোদনাইল মন্ডলপাড়া এলাকায় ঘটনার সত্যতা যাচাই করতে, সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাতেমা (রাঃ) জামে মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙ্গার মেশিন বালুর স্তুপ রাখা হয়েছে।

এলাকার স্থানীয়রা জানান, প্রতিদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ নূর মসজিদের জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ সেখানে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের জন্য ইট, ইট ভাঙ্গার মেশিন ও বালু রেখে দিয়েছেন।

পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের রাস্তার ওপর তার রেখে দেওয়া ইটের খোয়ার উপরে পানি ঢেলে প্রতিনিয়ত রাস্তাটি কাদাযুক্ত করে যেমন মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি করছেন অন্যদিকে রাস্তারও ক্ষতি করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা আরোও জানান, মসজিদের সামনে এভাবে নির্মাণ সামগ্রী রাখায় মুসল্লিদের চলাচলে চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের মসজিদে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ নূরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, উক্ত মালামাল আমি আমার ব্যক্তিগত ভবন নির্মাণের জন্য ইটের খোয়া ভেঙ্গে রেখেছি, তবে আমি দ্রুতই সরিয়ে ফেলবো।

কিন্তু এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ড্রোনে হবে ডিজিটাল জমি জরিপ: ডিসি রায়হান কবির

অবৈধ বাংলাদেশিদের আটক রাখতে ‘ডিটেনশন সেন্টার’ বানাবে মহারাষ্ট্র

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি চললেও উৎসবের আমেজ নেই গাজায়

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হঠাৎ গরম হচ্ছে রাজপথ

কুমিল্লায় বজ্রপাতে নিহত ৪

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

error: Content is protected !!