Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2026 10:33 am

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনা হবে। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির চর্চা ছিল, এখন থেকে সব কার্যক্রম নিয়মনীতি অনুসরণ করেই পরিচালিত হবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পোর্টাল পরিচালনা করা হলেও সংশ্লিষ্টদের সরকারি নীতিমালা মেনে চলতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। সভায় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন।

এরপর তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার মান ও রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেইঃ আবদুল জব্বার

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন: সাকি

চলছে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

error: Content is protected !!