Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2026 11:10 am

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  ‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 ২ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় শহরের উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোখসানা ডলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নারী উদ্যোক্তা ফেরদৌস আরা অনা , সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্না, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক  ডা. হায়দার আলী, তরুণ ব্যবসায়ী মরিয়ম আক্তার ও শামীম রেজা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায়  ৩ শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল, সোয়েটার, চাদর সহ শীতবস্ত্র এবং মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মো. জাহিদ হোসেন, রায়হান রাসেল, মো. রুহুল আমিন রাইয়ান, হোসনে আরা হলি, আমেনা রেজা, আরিফা আলম, মুুমু, শামীমা, রেখা বেগম, আয়শা সুলতানা আঁখি, শাহীনুর, লতা, খুশবু, লায়লা, রীনা, ইয়াসমিন প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

সন্তান হলো পিতা-মাতার জন্য জাগতিক সৌন্দর্য

ট্রেনের টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যে কারণে, যেভাবে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেন দ্বিতীয় স্ত্রী, এলাকা জুড়ে চাঞ্চল্য

যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস