Friday , 25 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা

প্রতিবেদক
AlorDhara24
April 25, 2025 9:53 am

গাজায় হামলা চালিয়ে আরও ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে চালানো হামলায় তারা নিহত হন। গাজাজুড়ে অব্যাহত হামলা চালানোর কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। তারপর থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজার ২০৭ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৩৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৭ হাজার ২৪৮ জন।

যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। কারণ ধ্বংস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদেরও নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য ও ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ‌‘স্পষ্ট অবস্থান’কে সমর্থন করেছে। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরও জোরদার হতে পারে।

এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিসহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি, ১৬ জুলাই শ্রদ্ধা ও দোয়া

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

কোটি টাকা আত্মসাতের মামলায় বিপিটিএলের সাবেক পরিচালক মেরাজুল গ্রেপ্তার

সন্তানের অত্যাচারে অতিষ্ঠ! রূপগঞ্জে বাবা-মায়ের মামলা ও মানববন্ধন

এন জে ইউ`র কার্যালয়ে কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন

৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

error: Content is protected !!