Wednesday , 26 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
AlorDhara24
March 26, 2025 7:29 am

সাতকানিয়ায় বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ৯ বছরের এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ আফনানের (২৬) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত রোববার রাতে মাদ্রাসার ভেতরে শয়নকক্ষে ঘুমানোর সময় ওই শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়। পরদিন সে বাড়িতে গিয়ে মাদ্রাসায় ফিরতে না চাওয়ায় এ ঘটনা প্রকাশ পায়।

এরপর শিক্ষার্থীর পরিবার স্থানীয়দের বিষয়টি জানালে তারা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ওই শিক্ষক পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শিশুটিকে চিকিৎসার জন্য বুধবার সকালে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

জানুয়ারিতে মরা ব্যাংক সতেজ করার ফর্মুলা দেবে টাস্কফোর্স

কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি

নির্বাচনে নিরাপত্তা দিতে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে: আইজিপি

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল