Saturday , 22 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

প্রতিবেদক
AlorDhara24
March 22, 2025 7:55 am

গাজায় একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটি ছিল ক্যান্সার রোগীদের জন্য গাজার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র।

হাসপাতালটি তুরস্কের সরকারি উন্নয়ন সংস্থা টিআইকেএ-এর অর্থায়নে নির্মিত হয়েছিল। ২০১১ সালে শুরু হওয়া নির্মাণকাজ শেষ হয় ২০১৭ সালে।

প্রায় ৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত হাসপাতালটি গাজার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে বিবেচিত হতো, যার মোট অভ্যন্তরীণ আয়তন ছিল ৩৩ হাজার ৪০০ বর্গমিটার। এটি বছরে ৩০ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রাখত।

২০২৩ সালের ৩০ অক্টোবর, হাসপাতালের তৃতীয় তলায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এরপর জ্বালানি সংকটে গত ১ নভেম্বর হাসপাতালটি বন্ধ হয়ে যায়।

জাতিসংঘ তখন জানিয়েছিল, হাসপাতালে ভর্তি থাকা অন্তত ৭০ জন রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে। পরে জানা যায়, চিকিৎসার অভাবে অন্তত চারজন রোগী মারা গেছেন।

 

এরপর ২০২৪ সালের মে মাসে উপগ্রহ চিত্রে দেখা যায়, ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা পুরো হাসপাতাল ধ্বংস করছে। পরে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করে দাবি করে, হামাস এই স্থাপনাটি ব্যবহার করছিল। তবে ইসরায়েল কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

হাসপাতাল ধ্বংসের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি হাসপাতাল ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা ইসরায়েলের সেই নীতিরই অংশ, যার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়নের চেষ্টা করা হচ্ছে।

এখন হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় গাজার হাজার হাজার ক্যান্সার রোগী চিকিৎসা সংকটে পড়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু

ড. ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর পথচলা

কোরবানি হচ্ছে না ‘ডোনাল ট্রাম্প’ খ্যাত মহিষ

সচিবালয়ে প্রবেশে সাময়িক অসুবিধার জন্য সরকারের দুঃখ প্রকাশ

ঝালকাঠিতে পরিত্যক্ত জমিতে তুলা চাষে সাফল্য

বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

error: Content is protected !!