Friday , 31 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

প্রতিবেদক
AlorDhara24
January 31, 2025 8:36 am

বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) এতে ইমামতি করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রাত পর্যন্ত ৭২টি দেশে থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে ২ হাজার ১৫০জন মুসল্লী ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।

 

তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর তাবলীগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করেন।

বিশ্ব ইজতেমায় অংশ নেন দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি। ইজতেমায় বয়ান করেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানারা।

এতে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এবার অনুষ্ঠিত হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। প্রতিবছর ইজতেমার সময় শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ এখানেই অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা।

 

লাখ লাখ মুসল্লির সঙ্গে জামায়েত বদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে গাজীপুরসহ আশপাশ জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেকেই রাতেই ময়দানে এসে অবস্থান নেন। মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় বিশ্ব ইজতেমা ময়দান।

শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। সাত হাজার পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। ওয়াচ টাওয়ার, ড্রোন, সিসি ক্যামেরা, হেলিকপ্টার টহল ও মোবাইল কোর্টের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি ২ হাজার ১৫০জন ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অবস্থান নিয়েছেন। এরপর বিদেশি মুসল্লিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নেন। তবে বিদেশি মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে। এসব বিদেশি মেহমানদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের বিশেষভাবে ভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। দুই পর্বে ইজতেমায় অংশ নিতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করবেন।

বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের আগমনে ময়দান পরিপূর্ণভাবে ভরে গেছে। অনেক মুসল্লি ময়দানে জায়গা না পেয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী

সোনারগা থানা পুলিশ কর্তৃক ২৫০০ পিস ইয়াবা ও ০১ টি প্রাইভেটকার সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

সিদ্ধিরগঞ্জে ১০ তলা ভবন নির্মাণে বাধা, চাঁদা না পেয়ে হামলা

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ‘পরকীয়ার জেরে’ সুমন হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ জন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড হাটের টেন্ডার জমা

error: Content is protected !!